রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাজশাহী থেকে সাব্বির পরিবহনের একটি বাস পাবনা যাচ্ছিল। এ সময় বেলপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (বগুড়া চ-০২০-৪১৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাস ও ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ১০ বাসযাত্রী আহত হন।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





