বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে রোববার বিকালে বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশী যুবককে আটক করেছে চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরকার টাইমনিউজবিডিকে জানান, পাসপোর্ট ভিসা ছাড়া ৩ বাংলাদেশী যুবক ভারতে যাওয়ার জন্য সাদিপুর গ্রামে বাবলা মিয়ার বাড়িতে অবস্থান করছে।
এ ধরনের সংবাদে বিজিবি একটি টহল দল বাবলা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে খুলনা থেকে আসা ৩ যুবককে আটক করা হয়।
অভিযানের সময় বাবলা পালিয়ে যায়। বাবলার নামে জিডি করে ৩ যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএইচ





