যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৯৬ বোতল ফেন্সিডিল ও ৩ মোটরসাইকেল সহ ৫ জন আসামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী বটতলা বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে ০১ টি মোটর সাইকেল এবং মোটর সাইকেলের ফুয়েল ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় আলাদা চোরা কাভার তৈরী করে রক্ষিত অবস্থায় রাখা ৯০ বোতল ফেন্সিডিলসহ মোঃ আমিনুর রহমান (২৪), পিতা-মোঃ আঃ কাদের, গ্রাম-পুটখালী উত্তর পাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করা হয়।

অপরদিকে, বিজিবির অন্য একটি অভিযানিক দল পুটখালী উত্তর পাড়া জনৈক জিয়ারুল ইসলাম এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ হোসেন আলী (২৬), পিতা-আব্দুল লতিফ, গ্রাম-বেনাপোল পোর্ট, মোঃ শামীম হোসেন (৩০), পিতা-আঃ রাজ্জাক, গ্রাম-কাগজপুকুর, মোঃ হাসানুর রহমান (২৮), পিতা-আঃ মতিন টেনা, গ্রাম-বেনাপোল পোর্ট, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং মিন্টু সরকার (২৯), পিতা-মৃত মুকুন্দ সরকার, গ্রাম-ভরাটিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাকে ০৬ বোতল ফেন্সিডিল এবং ০২ টি মোটর সাইকেলসহ আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল পুটখালী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেন্সিডিল ও তিনটি মোটরসাইকেলসহ ৫ জনকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নাছির/এএস