জাতীয় শোক দিবসকে সামনে রেখে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভা শনিবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক এএইচএম খায়রম্নজ্জামান লিটন। এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি অধ্যৰ বজলুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবাল, আলহাজ্ব রফিক উদ্দিন,মেহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যৰ শফিকুর রহমান বাদশা , ডা: তবিবুর রহমান শেখসহ মহানগর, থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

সভায় বঙ্গবন্ধুর শাহদাৎবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহন করা হয় । কর্মসূচি সফল করতে ১০ আগস্ট জনসভা মতিহার থানা, ১২ আগস্ট মঙ্গলবার জনসভা রাজপাড়া থানা,১৪ আগস্ট বৃহস্পতিবার বোয়ালিয়া পশ্চিম থানা, ১৫ আগস্ট শুক্রবার শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করবে মহানগর আওয়ামী লীগ।

১৬ আগস্ট শনিবার বোয়ালিয়া পূর্ব থানার জনসভা, ১৮ আগস্ট সোমবার শাহমখদুম থানা,২০ আগস্ট বুধবার ২১ আগস্ট-এ গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে প্রচার মিছিল করবে মহানগর আওয়ামী লীগ। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সাহেব বাজার জিরো পয়েন্টে মহানগর আওয়ামী লীগ জনসভার আয়োজন করেছে।
প্রতিটি থানার জনসভার স্থান ও তারিখ নির্ধারণ করবে থানা নেতৃবৃন্দ।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই