ঝিনাইদহের বিভিন্ন স্থানে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হত্যা, চুরি, ছিনতাই, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছেন জেলা পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য শিহাব উদ্দিন।

তিনি বলেন, অভিযানে সদর উপজেলা থেকে সাত, হরিণাকুন্ডু থেকে দুই, কালীগঞ্জ থেকে চার, শৈলকুপা থেকে চার, কোটচাঁদপুর থেকে এক ও মহেশপুর থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান শিহাব উদ্দিন।

এআর