ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তে ভারতে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সোমবার রাতে ভারতের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
যশোর বিজিবির ২৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ৮-৯ জন বাংলাদেশি সোমবার রাতে জিরোলাইন পার হয়ে ভারতে ঢোকে। তারা কাশিপুর পার হওয়ার সময় বিদ্যুতের খোলা তারে জড়িয়ে গেলে রেজাউলের মৃত্যু হয়।
তিনি জানান, মঙ্গলবার সকালে তার সঙ্গীরা রেজাউলের মরদেহ নিয়ে দেশে ফিরে আসে।
এম এ





