দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগের নয় নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কলমাকান্দা প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বহিষ্কৃত নেতারা হলেন নাজিরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ওরফে বাবুল, একই ইউনিয়নের সাইদুর রহমান, খারনৈ ইউনিয়নে সিরাজুল হক চান মিয়া দেওয়ানি ও সাইফুল ইসলাম,
রংছাতি ইউনিয়নে আফতাব উদ্দিন, বড়খাপন ইউনিয়নে মৃদুল কান্তি তালুকদার, কৈলাটি ইউনিয়নে তাপস বিশ্বাস, পোগলা ইউনিয়নে রফিকুল ইসলাম ও সেলিম খান। এ উপজেলায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস সাংবাদিকদের বলেন, বারবার অনুরোধ করার পরেও তাঁরা দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নির্দেশে তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এম অার





