কেন্দ্রীয় যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তি দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে যুবদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছোটবাজার এলাকার বিএনপি দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

জেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান মশুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সম্পাদক ডা. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন রিপন, শফিউল আলম, জাসাস সভাপতি তানভীর জাহান চৌধূরী, সদর থানা ছাত্রদলের সভাপতি সৈয়দ আজহারুল ইসলাম কমল প্রমুখ।

সভা পরিচালনা করেন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা মাসুদ। সমাবেশের আগে যুবদলের নেতাকর্মীরা পৌরশহরে র‌্যালি বের করে।

জেআই