মানিকগঞ্জের চার উপজেলা থেকে বিএনপির ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার ইসলাম হোসেন লিটন (৪৮), সাটুরিয়া উপজেলার বেনজির আহমেদ পলাশ (২৫), হরিরামপুর উপজেলার নান্নু মিয়া (২৭), রফিকুল ইসলাম (৩২), ঘিওর উপজেলার জাফর হোসেন (২২), সাইফুল ইসলাম (২৫)।
জেলা বিশেষ শাখার উপ পরির্দশক (এসআই) সালাম হোসেন জানান, আটক বিএনপির কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কেএইচ





