জেলার হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাসুদেবপুর সীমান্তের পাঁচবিবির আটাপাড়া রেলগেটে হিলি-জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে বুধবার রাত সাড়ে ১০টার দিকে তল্লাশি চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, ভীমপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে অস্ত্র-গুলি পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আটাপাড়া রেলগেটে অবস্থান নেয়। পরে ওই বাসে তল্লাশি চালিয়ে সিটের উপরে বাংকার থেকে পরিত্যক্ত অবস্থায় জাপানের তৈরি একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও আট রাউন্ডগুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এম এ





