বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে ৬৪৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন আওয়ামী লীগের প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী। তিনি ভোট পেয়েছেন ৬৩৬৯। বিএনপি প্রার্থী প্রভাষক এটিএম গোলাম রকিব পেয়েছেন ৫০১ ভোট।

রবিবার রাতে ভোট গননা শেষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। সকাল থেকেই ভোট কেন্দ্রেগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। প্রতিষ্ঠিত হওয়ার ১৫ বছর পর প্রথমবারের মত সোনাতলা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলো।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন সহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

সোনাতলা পৌরসভায় ১৭ হাজার ১৪৫ জন ভোটার ৯টি কেন্দ্রের ৫১টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। আইনশৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছাড়াও ভ্রাম্যমান আদালত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।

রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী জানান, শান্তিপূর্ন ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে বেসরকারিভাবে জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬৪৫৪।

 

এমএনজে