সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে মোমিন মোল্লা (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভারতের জয়নগর বিএসএফ ক্যাম্পের বিপরীতে সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মোমিন মোল্লা একই এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বৈকারী সীমান্ত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমই