বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২৬ ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানীর সদস্যরা বুধবার সকালে অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকার ১ শ ৪৬ কার্টুন বিভিন্ন প্রকাশ ভারতীয় ফল আটক করেছে।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন বিয়য়টির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বুধবার সকাল ৭টায় জামতলা বাজারে অভিযান চালায়।এমন সময় টেম্পুতে মাল তোলার সময় ধাওয়া করলে চোরাচালানীরা পালিয়ে যায়।
পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ৮৪ কার্টুন আপেল,৩৮ কার্টুন আনার,১৭ কার্টুন চেরী,৬ কার্টুন আঙ্গুর ও ১ কার্টুন আমসত্ব আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ১০ লাখ ৫৪ হাজার ৭শ টাকা সিজার দেখিয়ে বেনাপোল কাস্টস হাউসে জমা দিয়েছে বিজিবি।
এসএইচ





