ওর্য়াকার্স পার্টির নড়াইল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

রোববার (৬নভেম্বর)) সকালে শহরের রুপগঞ্জ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আদালত সড়কে আয়োজিত মানববন্ধনে গিয়ে সমোবতে হয়। নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে নড়াইল- ২আসনের এমপি ও ওর্য়াকার্স পার্টির জেলা সভাপতি শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে ওর্য়াকার্স পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। প্রসঙ্গত, গত ২৫অক্টোবর (মঙ্গলবার) সন্ধার পরে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন নজরুল ইসলাম। হামলায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাতœক রক্তাক্ত জখম হন। তিনি বর্তমানে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। #

রিন্টু/এআই