কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরে ধারালো অস্ত্রাঘাতে আসাদ মিয়া (৩৫) নামে এক যুবক খুন করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা সদরের পশ্চিমপাড়া-নন্দীহাটি গ্রামের আব্দুল খালেক ভুঁইয়ার পুত্র।
আজ শুক্রবার সকালে পুলিশ দাসপাড়া গ্রামের সুশীল দাসের বাড়ির পেছনের একটি জঙ্গল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে। তাছাড়াও তার মাথায়, পেটে ও শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রাঘাতের চিহ্ন ছিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আসাদ মিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে সে বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ইটনা থানার ওসি মো. আব্দুল মালেক জানান, প্রাথমিক আলামতে তাকে ধারালো বটি বা দা দিয়ে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেড





