দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ঝালকাঠি সদর উপজেলায় আট আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ওলিউর রহমান হিরু, কৃষিবিষয়ক সম্পাদক মহিন উদ্দিন তালুকদার মঈন, সদস্য আবু সাইদ খান, সদর থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক একেএম জাকির হোসেইন, সদস্য শাখাওয়াত হোসেন খলিল, কীর্ত্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম মিঞা, ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভপতি মনির হোসেন হাওলাদার ও গাভা রামচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সোমবার তাদের বহিষ্কার করা হয়েছে।

এমই