সরকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র বেগম সেলিনা হায়াৎ আইভী’কে স্ব-পদে অধিষ্ঠিত থাকাকালীন উপমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করেছে।

আজ (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারী করা হয়েছে বলে তথ্য বিবরণীতে বলা হয়।

২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হয়। ভোটে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইভী জয়লাভ করে মেয়র নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাখাওয়াত হোসেন খান।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে মন্ত্রীর মর্যাদা দেয় সরকার।

এমবি