নাটোরে পুলিশী বাধায় বিএনপির বিক্ষোভ পণ্ড হয়ে গেছে। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ করে।

রোববার বেলা ১১টার দিকে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি হাফরাস্তার দিকে এগুলে পুলিশ বাধা দেয়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমআর/ এআর