কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গুলিবিদ্ধ এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংচাইল এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে বুকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা দেবিদ্বার থানা পুলিশকে খবর দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, অজ্ঞাত যুবকের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গভীর রাতে সেখানে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ ওই যুবকের মরদেহ ফেলে গেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমবি