চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

তাদের বাড়ি মহাজনহাট নামক স্থানে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

তারা ঢাকা থেকে বারৈয়ারহাট নেমে সিএনজিযোগে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ সিএনজিকে আঘাত করে। এতে ঘটনাস্থলে দুইজন ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এমই