রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে চাপা দিলে ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী তেঁতুলিয়া পরিবহনের অপর একটি বাসও সেখানে দুর্ঘটনায় পড়ে। এতে বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) আশরাফ উদ্দিন জানান, এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা তিনজন যাত্রী মারা যান।

এসটি