সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকালে নগরীর সোনাদিঘী মোড় থেকে মিছিলটি বের হয়ে হেতেমখা এলাকায় শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
এদিকে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির সন্দেহে ৯ জনকে আটক করেছে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) এসএম আব্দুস সোবাহান জানান, মিছিলের খবর পেয়েই পুলিশ হেতেমখা এলাকায় অভিযান চালায়। তবে পুলিশের আগমন বুঝতে পেরে জামায়াত-শিবির নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় ৯ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা, ৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





