ঠাকুরগাঁও জেলার দুই সীমান্ত থেকে ছয় গরু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
ঠাকুরগাঁও ৩০- বিজিবি অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তের ৩৮০/৫ পিলার পার হওয়ার সময় একশ’ গজ বাংলাদেশের ভেতরে চার গরু ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
তারা হলেন- উপজেলার চড়-ইগাতি গ্রামের সাদ্দাম হোসেন, আজিজুল ইসলাম, জিয়াউল হক ও ইউনুস আলী।
এ ছাড়া হরিপুর উপজেলার মোলানি সীমান্তে ৩৭১ পিলার এলাকা থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় রাত ২টার দিকে কাঠালডাঙ্গী গ্রামের দারুল ও মনিরুলকে গ্রেফতার করা হয়।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ৩৮২ পিলারের ওপারে ভারতের ভেতরে যাওয়ার কারণে উপজেলার মরাধর গ্রামের মাসুদকে শুক্রবার ভোরে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ ধরে নিয়ে গেছে। তবে বিজিবি এর সত্যতা নিশ্চিত করেননি।
কেএইচ





