যশোরের শার্শা সীমান্তবর্তী হাড়িখালি এলাকা থেকে ১ কোটি টাকা মূল্যের ৮ লাখ পিচ আমদানি নিষিদ্ধ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও শাড়ির চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবি এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (৬ মার্চ) সকালে এসব জব্দ করা হয়।
যশোর ২৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক জাহাঙ্গীর হোসেন জানান, সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ যশোরে যাচ্ছে এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা শার্শার হাড়িখালী গ্রামে অভিযান চালিয়ে ৮ লাখ পিচ ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫’শ পিচ উন্নতমানের শাড়ির চালান আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা।
আটক ট্যাবলেট ও শাড়ির মূল্য এক কোটি টাকা বলে বিজিবি জানায়। জব্দকৃত মালামাল পরবর্তীতে কাস্টমস শাখায় জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।
ইআর





