যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনস্থ কাশিপুর কোম্পানী সদরে কর্মরত হাবিলদার মোঃ জাফর ইকবাল এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে কাশিপুর গ্রামের মোঃ তরিকুল ইসলাম লালু (২৭), পিতা-মোঃ নূর হোসেন, গ্রাম-কাশিপুর, ডাক-গোলবাগপুর, থানা-শার্শা, জেলা-যশোর এর বাড়ীর তল্লাশী করে গোবরের গর্ত হতে ০৫ বোতল ফেন্সিডিলসহ উক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

এছাড়াও অপর একটি অভিযানে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক মোঃ ইয়ার আলী মোল্লা এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শিকড়ী মাঠ এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,৬২,০০০/- (এক লক্ষ বাষট্টি হাজার) টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে।

যাহার ফলশ্রুতিতে এই সাফলতা, আটককৃত মাদকদ্রব্য এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নাছির/এএস