শনিবার সকাল থেকে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনায় স্বাভাবিক জীবনযাত্রা। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে মংলা বন্দরে পণ্য বোঝাই জাহাজ থেকে মাল খালাসের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে বন্দর ব্যবসায়ীরা।

এছাড়া সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যাওয়া জেলেরা সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বনবিভাগ।

অপর দিকে শনিবার ভোর থেকে মূষল ধারে বৃষ্ঠিতে খুলনা নগরীর রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। থমকে দাঁড়ায় নগরবাসীর সাধারণ কার্যক্রম । রাস্তায় পানির কারণে যান বহনের তীব্র সংকট দেখা দিয়েছে । অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গমনকারীদের যান বাহনের জন্য পরতে হয় ভোগান্তিতে।

কিছু যানবহন নগরীর রাস্তায় চলাচল করলেও রাস্তার পানি কারণে অনেকগুলোই রাস্তার মধ্যে বিকল হয়ে পড়ে। ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। দ্বিগুন-তিনগুন ভাড়া দিয়ে একমাত্র বিকল্প রিক্সায় চলাচল করতে হচ্ছে। হাটু সমান পানি ভেঙ্গে পায়ে হেটে অনেককেই কর্মস্থলে ছুটতে দেখা যাচ্ছে।

জলাবদ্বতা খুলনা নগরবাসীর দীর্ঘ দিনের সমস্যা হলেও এ ব্যাপারে দীর্ঘমেয়াদী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন বলেও অনেকের অভিযোগ। পয়নিস্কাসনের ভাল ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্ঠি হচ্ছে বলেও অভিযোগ তাদের।

সামান্য বৃষ্টিতেই খুলনার অধিকাংশ রাস্তা তলিয়ে যায় । নেমে আসে দূর্ভোগ । আর এই দূর্ভোগ এক পর্যায়ে পরিনত হয় জনদূর্ভোগে । সমস্যা থেকে মুক্তি পেতে আন্দোলন করেছেন নগরবাসী। এই আন্দোলন যেন আর দীর্ঘায়িত করতে না হয়, তার আগেই যেন সমস্যার সমাধান করা হয় সেই প্রত্যাশাই নগরের বাসিন্দাদের।

খুলনা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেবি