রাজশাহীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্র শিবিরের দুইকর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুই শিবিরকর্মীরা হলেন- মনিরুল ইসলাম (২৪) ও মোহাম্মদ রাসেল হোসেন (২২)।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম এ খবর জানান।
তিনি জানান, শিরোইল কাঁচাবাজার এলাকায় ছাত্র শিবিরের কর্মীরা বাড়ি ভাড়া নেয়, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই কর্মীকে আটক করা হয়।
পরে সেখান থেকে জিহাদি বই, লিফলেট, সিডি, ক্যালেন্ডার ও ব্যানার উদ্ধার করা হয়।
আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
এমবি





