মাগুরায় জেলা জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৪৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
শনিবার (০৯ নভেম্বর) দিনব্যাপী মাগুরা শেখ কামাল ইনডোর ষ্টেডিয়ামে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মাগুরা মাগুরা জেলা শাখার সম্মেলন ২০১৯ অনুষ্টিত হয়েছে।
‘দুর্নীতি - বৈষম্যের অবসান কর, সুশাসন - আইনের শাসন নিশ্চিত কর’ এই শ্লোগানকে সমানে রেখে অনুষ্ঠিত জেলা সন্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রালয় সম্পর্কিত সংদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম । বক্তব্য রাখেন জাসদ নেতা খালিদ হোসেন, আব্দুল আলীম স্বপন, রোকনুজ্জামান, আফরোজা হক রীনা, জাহিদুল আলম প্রমুখ।
প্রধান অতিথির ভাষনে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রালয় সম্পর্কিত সংদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, সব দূর্নীতিবাজদের ঠিকানা খালেদা জিয়ার পাশের জেলখানা। জাসদের সুশাসনের মন্ত্র ও শেখ হাসিনার সুদ্ধি অভিযান এক। শেখ হাসিনার সুদ্ধি অভিযান তার একার নয়, জাসদের একার নয় সবাইকে এক হতে হবে। দুর্নীতিবাজরা বেপরোয়া হয়ে উঠেছে এরা কিছু মানে না। জঙ্গীবাজদের বিরুদ্ধে, দুর্নীতি বিরোধীদের মহাজোটের সরকার, ১৪ দলের সরকার, শেখ হাসিনার যখন ব্যবস্থা নিচ্ছে তখন যারা সরকার উৎখাতের কথা বলে তারা প্রকারান্তরে দূর্নীতিবাজদের পক্ষে কথা বলছে।
সম্মেলনে সৈয়দ অহিদুল ইসলাম ফনিকে সভাপতি এবং সমীর চক্রবর্তীকে সাধারন সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা জাসদের কমিটি গঠিত হয়।
সাইফুল্লাহ/এমবি





