সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশকালে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার ভোরে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন-চান্দুড়িয়া গ্রামের লিটন, আকবার, ইব্রাহিম, কামাল ও মিলন।

বিজিবি’র চান্দুড়িয়া বিওপির হাবিলদার আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশকালে পাঁচটি গরুসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের থানায় হস্তান্তর করা হবে।

এআই