কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা। মহানগরীর সোনাদিঘী মোড় থেকে শনিবার সকালে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লোকনাথ স্কুলের পাশে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য ও মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি সারওয়ার জাহান, জামায়াত নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের সেক্রেটারি নাফিস রাইয়ান ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
বরিশাল মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল উদ্দিন, নায়েবে আমির বজলুর রহমান ও সেক্রেটারি জহিরুদ্দিন মোহাম্মাদ বাবরসহ ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





