রেলওয়ের জমি অবৈধ দখলমুক্ত করার জন্য নরসিংদী রায়পুরাতে এক দুঃসাহসিক উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে এস্টেট বিভাগ। উচ্ছেদ অভিযান চলাকালে আমীরগঞ্জ স্টেশন এলাকার শতাধিক স্থাপনা বুল-ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় রেলওয়ের এসব জমি স্থায়ী অবৈধ দখলে নিয়ে গিয়েছিল।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের নরসিংদী জেলার ৮টি রেলস্টেশন এলাকায় রেলওয়ের কোটি কোটি টাকা মূল্যের জমি প্রভাবশালী লোকেরা অবৈধভাবে দখল করে নেয়। এরই মধ্যে আমীরগঞ্জ স্টেশনের আশে পাশে রেলওয়ের মূল্যবান জমিতে গড়ে উঠে শতাধিক অবৈধ স্থাপনা। দীর্ঘদিন এসব জমি অবৈধ দখলদাররা অবৈধভাবে ভোগ করে যাচ্ছে।

পক্ষান্তরে রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের এস্টেট বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার এস্টেট অফিসার, সশস্ত্র রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্থানীয় বেঙ্গল পুলিশ সমন্বয়ে গতকাল বিকাল ৩ টায় আমীরগঞ্জে অভিযান শুরু করে। এরপর বুল-ডোজার লাগিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ভাংচুর শুরু করা হয়। বিকাল ৪ টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত শতাধিক স্থাপনা ভেঙ্গে চুরমার করে দেয়া হয়। এ অভিযানে স্থানীয় দোকানদার ও ঘরমালিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত বুধবার মাইকিং করে জানানো হয়েছে কিন্তু এভাবে সবকিছু তছনছ করে দিবে তা অনেকেরই ধারণা ছিল না। যানা যায় যাদের লাইসেন্স আছে তাদের বিল্ডিং, দোকানপাটও ভেঙ্গে দেওয়া হয়েছে। হঠাৎ করে কেন এই অভিযান হলো তা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন জেগেছে। দোকানদারা জানান, তাদেরকে কিছুদিনের সময় না দিয়ে এভাবে উচ্ছেদ অভিযান তাদেরকে পথে বসিয়ে দিয়েছে। সমাজের প্রভাবশালী লোভীদের কারণেই আজ ভাড়াটে দোকান মালিকরা লোকসানের পথে।

জেড