সাতক্ষীরার কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে অজ্ঞাত (২২) তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এলাকার এক কৃষক মাঠে যাওয়ার সময় বোরকা পরা অজ্ঞাত ওই তরুণীর লাশ দেখে বিজিবিকে খবর দেয়।

 

সাতক্ষীরা-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বলেন, তলুইগাছার মেইন পিলারের উত্তর পাশের জিরো পয়েন্টে ধান ক্ষেতে লাশটি পাওয়া গেছে। তবে ঘটনাটি সীমান্ত হত্যা নাকি এলাকার দুর্বৃত্তরা হত্যা করে এখানে ফেলে রেখে গেছে তা নিশ্চিত না হয়ে বলা সম্ভব না।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আাবু সালেহ মাসুদ করিম, পুলিশ লাশ উদ্ধার করেছে।

এম আর