মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও আমার দেশের সিনিয়র করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান।

সোমবার ইফতারের পর রাজধানীর আগারগাঁয়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের মুখপাত্র শায়রুল কবীর খান।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর