চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্তের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ধান খেত থেকে এগুলো উদ্ধার করে।

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বুধবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় জানান, অভিযানের সময় বিজিবি টহল দলকে দেখে চোরাকারবাবিরা দৌড়ে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে পিস্তল, ম্যাগজিন, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এমই