নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও অংগ সংগঠনের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্নবাসন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের সৈয়দ রহমানের ছেলে কুদ্দুস ভান্ডারি (৪২), সোয়াব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২), ৮ নম্বর ওয়ার্ডের ইকবাল মোল্লার ছেলে আরিফুল ইসলাম (২০), বিল্লাল হোসেনের ছেলে ইব্রাহীম খলিল (৩০) ও ১ নম্বর ওয়ার্ডের ইকবাল মোল্লার ছেলে শরীফুল ইসলাম (২৬)।

আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) মহসিন মোল্লা বলেন, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। আটক কর্মীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

কেএইচ