ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এখনো লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তবে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।
মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান আজ শুক্রবার দুপুরে মোবাইল খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন।
খুদে বার্তায় বলা হয়েছে, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এখনো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। আরো কয়েক দিন তাঁকে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকরা তাঁর উন্নতি দেখছেন…।’
আনিসুল হক ‘সেরিবেল ভ্যাসকিউলিটিস’ নামে একটি মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়েছেন। এটি আগে ঢাকার চিকিৎসকরা শনাক্ত করতে পারেননি। দুই মাস ধরে মেয়র এই রোগে আক্রান্ত বলে জানান তাঁর ব্যক্তিগত সহকারী।
আনিসুল হক গত ২৮ জুলাই পারিবারিক কাজে লন্ডনে যান। সেখানে তাঁর বড় মেয়ের সন্তান হয়েছে। এর মধ্যে তিনি একদিন বেশি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আদর





