যশোরের বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে সিএন্ডএফ এজেন্ট রাতুল এন্টারপ্রাইজের ১১ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে প্রকাশ্য দিবালোকে সোনালী ব্যাংকের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বেনাপোল পোর্ট থানার ওসি অবুর্প হাসান জানান, দুপুর ১ টার দিকে রাতুল ইন্টারন্যাশনাল নামে বেনাপোলের এক সিএন্ডএফ ব্যবসায়ীর কর্মচারী আব্দুর রহিম আমদানী কৃত পন্য খালাশের ডিউটির ১১ লাখ টাকা সোনালী ব্যাংকে জমা দেয়ার জন্য যাচ্ছিল।
ব্যাংকের সামনে পৌছানো মাত্রই মটর সাইকেলে আসা ৩ ছিনতাইকারী রহিমকে অস্ত্রের মুখে দাড় করিয়ে তার কাছে থাকা ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে য়ায়।
এসময় রহিম চিৎকার করলেও পাশে থাকা কোন লোকজন তার ডাকে সাড়া দেয়নি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ছিনতাই কারীদের আটকের জন্য অভিযান চলছে।
এছাড়া শার্শা জননী রাইস মিলের এক প্রতিনিধি বেনাপোল সিটি ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে মটর সাইকেলে যাওয়ার সময় কাগজ পুকুর তনিমা ফিলিং ষ্টেশন থেকে তার টাকার ব্যাগ রাস্তায় পড়ে যায়।
এসময় সেখানে থাকা কয়েকজন পথচারী টাকার ব্যাগ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করেছে। বাকী দেড় লাক টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
ইআর/এমকে





