বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সাধারণ দুস্থ্য অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং বাউফল উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি অন্য আরও একটি স্থানে সাধারণ মানুষের জরুরি প্রয়োজনে বিশুদ্ধ সুপেয় পানির নিশ্চয়তায় গভীর নলকুপ স্থাপন করেন।

ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানটি বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আরিফ হোসেনের সভাপতিত্বে ও বাউফল উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ জুবায়েরের পরিচালনায় সেখানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি কবির হোসেন, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, মাওলানা আব্দুস সুবহান, জামান আব্দুস সাত্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গভীর নলকুপ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওঃ রফিকুল ইসলাম, বাউফল উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ খালিদুর রহমান, স্থানীয় আলেম মাওলানা নজরুল ইসলাম, বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আরিফ হোসেন, বাউফল উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ জুবায়ের, পটুয়াখালী জেলা শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি কবির হোসেন, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, মাওলানা আব্দুস সুবহান, জামান আব্দুস সাত্তার সহ প্রমূখ নেতৃবৃন্দ।

নলকুপ স্থাপন করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজ কল্যাণ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় মুসল্লিদের সুবিধার কথা চিন্তা করে মসজিদের নিকটবর্তী স্থানে।

এমআর