রাজশাহীর গোদাগাড়ীতে ১১০ বোতল ফেনসিডিলসহ শামিম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেপুলিশ। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার মাধবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী শামিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ছয় রাশিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
পুলিশ জানায় সোমবার ভোরে মাদক ব্যবসায়ী শামিম চর ছয় রশিয়া এলাকা থেকে ফেনসিডিলগুলো বিক্রির উদ্দেশে মাধবপুর এলাকায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশের একটি টহল দল ধাওয়া করে তাকে আটক করে।পরে তার কাছ থেকে ১১০ বোতল ফেনসিডিল জদ্ব করে।ফেনসিডিল বস্তার মধ্যে ছিল।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন,আটক শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ





