ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে ৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের গণেশ চন্দ্রের স্ত্রী সন্ধ্যা রানী (৩০), তার ছেলে শ্রী অমৃত (৮), মেয়ে প্রিয়াংকা (১০), একই এলাকার দুখাই প্রামাণিকের ছেলে শ্রীধাম প্রামাণিক (৫০)।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক জানান, আটককৃতদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। এঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে।

কেএইচ