যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪ লাখ ৫০ হাজার হুন্ডির টাকাসহ আ. মালেক (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক মালেক বেনাপোল পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানতে পেরে, পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা মসজিদ বাড়ি পোষ্ট হতে ৪ লাখ ৫০ হাজার (৪,৫০,০০০) বাংলাদেশি হুন্ডির টাকাসহ মালেককে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
শেখ নাছির/এমবি





