নরসিংদীর মনোহরদীতে ড্রাম ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
শনিবার (০৬ মার্চ) সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের উপজেলার কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বুড্ডা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মামুন (৩০)। তিনি মনোহরদী বাসস্ট্যান্ডে মাছের ব্যবসা করতেন। অপরজন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম (৬০)।
এই ঘটনায় আলামীন (৪০), আলেয়া বেগম (৬০), শহিদুল ইসলাম (৫০) নামে অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমবি





