দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের কামালগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা একইভাবে এক মাস আগে ভারতে গিয়েছিলেন।

আটকরা হলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসরুল গ্রামের মৃত মথুরা মন্ডলের ছেলে জীবন মন্ডল (৩৫) ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত উদ্ধব লালের ছেলে মতি লাল মন্ডল (৫০)।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, আটকদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এমই