রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এর পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষায় নগরীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আরএমপির কমিশনার ব্যারিষ্টার মাহবুবুর রহমান জানান, ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য নগরীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ২৮ জুলাই থেকে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত সব ধরনের আতসবাজি ও পটকা বহন, তৈরী বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া নগরীতে পুলিশ, এসবি পুলিশ ও ডিবি পুলিশ মোতায়ন করা হবে। তারা যৌথভাবে কাজ করবে।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর