ভারতে নাগরিকত্ব আইন নিয়ে মেঘালয়ের রাজধানী শিলংয়ে কারফিউ জারি হওয়ায় সিলেটের তামাবিলের ডাউকি সীমান্ত দিয়ে পর্যটক প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এছাড়া সীমান্ত এলাকায় নিরাপত্তাও জোরদার করেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই কোনও নোটিশ ছাড়াই বিএসএফ বাংলাদেশি পর্যটকদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, সংশোধিত নাগরিকত্ব আইন সংশোধনের দাবিতে মেঘালয়ে আন্দোলন চলছে। যার কারণে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে শিলংয়ে কারফিউ জারি করা হয়। এজন্য ডাউকি সীমান্ত দিয়ে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন।
আমিনুল ইসলাম আরও জানান, নিরাপত্তার কথা চিন্তা করেই পর্যটকদের যেতে দিচ্ছে না বিএসএফ। দু’দিন পর ভারতে পর্যটক প্রবেশ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এমবি





