ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আগামী ২৪ জানুয়ারি দুপুর আড়াই ২টায় অনুষ্ঠিতব্য লোকনিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন কর্তৃপক্ষ।
আজ বুধবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, হিসাব সহকারী, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেয়ারটেকার (কমিউনিটি সেন্টার) পদের লিখিত পরীক্ষা অনিবাযর্ কারণবশতঃ স্থগিত করা হয়েছে। উক্ত পদসমূহের লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইট www.dhakasouthcity.gov.bd এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যথা সময়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
একে/এসএইচ





