ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধের দাবিতে বুধবার সকালে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
‘বাঙালির পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সুরক্ষায়-বিদেশি সংস্কৃতির আগ্রাসন প্রতিহত করবো’ শীর্ষক স্লোগান নিয়ে ‘সচেতন ছাত্র সমাজ পাবনা’র নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
পাবনা প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সচেতন ছাত্র সমাজের নেতৃবৃন্দ ভারতীয় চ্যানেল স্টার জলছা, স্টার প্লাস ও জি বাংলা বন্ধের দাবিতে বক্তব্য দেন।
মানববন্ধনে প্লেকার্ড, পোস্টার ও ব্যানার নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিণ্ন পেশাজীবী মানুষ অংশ নেন।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





