মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র তিন দিনের এক সরকারি সফরে রাজশাহী যাচ্ছেন মঙ্গলবার (২৮ অক্টোবর)।
সোমবার রাতে সরকারি এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ফরমুলেশন অব ইউথ পলিসি ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিকালে তিনি রাজশাহীর পুঠিয়া মৎস্যবীজ উৎপাদন কেন্দ্র ও পুঠিয়া রাজবাড়ী পরিদর্শন করবেন। বৃহস্পতিবার প্রতিমন্ত্রী খুলনার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
কেএইচ





