বিভাগীয় শহর রাজশাহীতে সোমবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। আবহাওয়া খারাপ হলে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হয়রত শাহ মখদুম (র.) দরগাহ মসজিদে। এখানে ইমামতি করবেন শাহ মখদুম (র.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত আলী।

একই সময় দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে নগরীর সাহেববাজার বড় রাস্তায় সকাল সোয়া ৮টায়।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়া রাজশাহী মহানগরীতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম তেরখাদিয়ায় ৮.১৫ মিনিটে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, সিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহে ৮টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে ৮টায়, বুলনপুর ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিট, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৭টায়, রাজশাহী জজ কোর্ট ঈদগাহে ৮.৩০ মিনিটে।

এ ছাড়া লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে, রায়পাড়া বসরী ঈদগাহ ময়দানে ৮টায়, কাঠালবাড়ীয়া ঈদগাহ ময়দানে ৮টায়, রায়পাড়া ঈদগাহ ময়দানে ৮টায়, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহে ৮.৩০ মিনিটে, শালবাগান সিঅ্যান্ডবি মাঠে সাড়ে ৮টায়, ছোট বনগ্রাম জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে সকাল ৭.৩০ মিনিট,আসাম কলোনি বায়তুল মামুন জামে মসজিদে সকাল ৮টায়, মোল্লাপাড়া ঈদগাহে ৮টায়,

রাজশাহী রিমডেলিং রেল স্টেশন চত্বরে সকাল ৮টায়, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে ৮টায়, মসজিদ-ই-নূর ঈদগাহ মাঠে ৮টায়, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে, খোজাপুর ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে, পাঁচানী ঈদগাহ মাঠে ৮ টায়,

সাতবাড়িয়া ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে, বিনোদপুর আহল হাদীস জামে মসজিদে ৮.৩০ মিনিটে, শহীদবাগ জামে মসজিদে ৮.৩০ মিনিটে, কয়ের দাড়া ঈদগাহ ময়দানে ৮টায়, মালদা কলোনি ঈদগাহ ময়দানে সাড়ে ৮টায়, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠে ৮টায়, ডিঙ্গাডুবা ঈদগাহ মাঠে ৮টায়, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহে ৮টায়, কাশিয়াডাঙ্গা ঈদগাহে ৮.৩০ মিনিটে, মেহেরচন্ডি বুথপাড়া কেন্দ্রীয় ঈদগাহে ৮টায়, ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে।

আরো জামাত অনুষ্ঠিত হবে কাজলা ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে, শিরোইল স্কুল ঈদগাহ মাঠে ৮.১৫ মিনিটে, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে, চৌদ্দপাই মোড় ঈদগাহ মাঠে ৮.৩০ মিনিটে, ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগাহ মাঠ ৮টায়, সপুরা শাহী জামে মসজিদে ৮টায়, ফিরোজাবাদ ঈদগাহ ময়দান ৮টায়, আমচত্তর আহলে হাদীস মাঠে সকাল ৭.৩০ মিনিটে, বালিয়াপুকুর জামে মসজিদে ৮টায়,

খাদেমুল ইসলাম স্কুল এন্ড কলেজে ৮টায়, তালাইমারী বাজারে সাড়ে ৮টায়, গোলজারবাগ ঈদগাহে সকাল ৮টায়, হাতেমখাঁ জামে মসজিদে ৮.১৫ মিনিটে, আমবাগান মৎস্য ভবনে ৮টায়, মেহেরচন্ডী মধ্যপাড়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ৭.৩০ মিনিটে, তেরখাদিয়া মধ্যপাড়া জামে মসজিদে ৭.৪৫ মিনিট, পবা উপজেলার বড় আমগাছী পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়।

এআর