ঢাকা মহানগরী দক্ষিণের বিজনেস ফোরামের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা সোলায়মান কবির মাসুমের পিতা আব্দুল আলিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

নেতৃবৃন্দ যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুম আব্দুল আলিম বুধবার (৬ অক্টোবর) ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

তিনি পরিবার পরিজনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নিজ গ্রামের বাড়ী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুরে। সেখানে বাদ আসর বাইতুল মামুর শাহী মসজিদ ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।প্রেস বিজ্ঞপ্তি

এমবি